1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নাসিরের বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ

  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসি। মূলত আবুধাবি টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতিবিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন নাসির।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-১০ লিগে খেলতে গিয়েছিলেন টাইগার এই ক্রিকেটার। সেখানে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে উপহার নিয়েছেন বলে অভিযোগ এনেছে এমেরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এ ছাড়া আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী একটি আমন্ত্রণের পূর্ণাঙ্গ তথ্য দিতেও ব্যর্থ হয়েছেন নাসির। এ বিষয়ে আইসিসির করা তদন্তে সহায়তা না করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আজ (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ অভিযোগ গঠন করেছে তারা। নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। নাসির ছাড়াও খেলোয়াড় ও অফিসিয়াল মিলিয়ে মোট আটজন অভিযুক্ত হয়েছেন।

নাসিরের বিরুদ্ধে আনিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, দুর্নীতিবিরোধী ২.৪.৩ ধারায় তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন।

২.৪.৪ ধারায় তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কি না, তাকে কোনোভাবে প্ররোচিত করা হয়েছিল কি না তা পরিষ্কার করে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন।

২.৪.৬ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, তিনি সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

উল্লেখ্য, আবুধাবি টি-টেন লিগে ২০২১ সালে পুনে ডেভিলসের নেতৃত্বে ছিলেন নাসির। যদিও  গ্রুপ পর্বে ৬ ম্যাচে ২ জয়ে ৮ দলের মধ্যে সবার শেষে ছিল দলটির অবস্থান। ভালো করতে পারেননি নাসির নিজেও।

২০১৮ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন নাসির হোসেন। এরপর আর দেশের জার্সিতে দেখা যায়নি তাকে। সর্বশেষ বিপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ফেরার গুঞ্জনও শোনা যাচ্ছিল।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews