নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বাবুল লস্কর অবশেষে ধরা পড়েছেন। সাজা হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন তিনি। অবশেষে ১৪ বছর পর ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
খুন, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রবিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে র্যাব-১০ ও র্যাব-৬ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান চালায়। এসময় গ্রেফতার হন বাবুল লস্কর (৪২)।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় ঝিনাইদহে তার বিরুদ্ধে অপহরণের মামলা হওয়ার পর ২০০৯ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। দীর্ঘ ১৪ বছর ধরে সেই মামলায় পলাতক ছিলেন বাবুল লস্কর (৪২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে বাবুল লস্কর জানান, তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন তিনি। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply