1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে থেকে ২৩ জেলেকে উদ্ধার করেছে বনবিভাগ

  • রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে থেকে ২৩ জেলেকে উদ্ধার করেছে বনবিভাগ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া দুটি ট্রলারে তিন দিন ধরে ভেসে থাকার পর ২৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের আজ রোববার দুপুরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ অফিস বুড়িগোয়ালিনি থেকে বরগুনায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিসের সহকারী বন সংরক্ষক এম, কে, এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য কেন্দ্রের সদস্যরা মাইটার খাল এলাকায় নিয়মিত টহলকালে গত ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে সাগরের ঢেউয়ে ভাসতে থাকা ২টি ট্রলার দেখতে পায়। ট্রলারের লোকজন তাদের হাতে থাকা গামছা ও বাংলাদেশের পতাকা নেড়ে সাহায্য প্রার্থনা করে।

বনবিভাগের টহলদল ভাসমান দুটি ট্রলারসহ ২৩ জন জেলেকে উদ্ধার করে এবং স্থানীয়ভাবে তাদের সেবা সুস্থ্য করে রোববার দিবাগত রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ অফিস বুড়িগোয়ালিনিতে নিয়ে আসা হয়। বিকল ট্রলার দুটি মেরামতসহ রোববার দুপুরে তাদেরকে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়।

বিকল ট্রলারের জেলে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গোডাউনপাড়া স্টেডিয়াম রোড়ের মো. জামাল (৬৩) জানান, উদ্ধার হওয়া সকল জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। তারা এম.ভি মা ও এম.ডি লিমা নামক দুইটি ফিশিং ট্রলারের জেলে। গহীন সাগরে মাছ ধরার সময় গত ১৩ সেপ্টেম্বর তাদের ট্রলার দুটির ইঞ্জিন বিকল হয়ে যায়। কোন ভাবেই ইঞ্জিন মেরামত করতে না পারায় এবং সাহায্যের জন্য আশে পাশে কোনো ট্রলার না পাওয়ায় তারা সাগরের পানিতে ভাসতে থাকে।

ইতোমধ্যে সাগরে ঝড় সৃষ্টি হওয়ায় বৈরী আবহাওয়ায় পতিত হয়ে তারা জীবননাশের হুমকিতে পড়ে যায়। ট্রলার দুটি ভাসতে ভাসতে গত ১৫ সেপ্টেম্বর বিকালে সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য কেন্দ্রের কাছে এলে টহল দল তাদেরকে উদ্ধার করে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার পর ট্রলার দুটি মেরামত করে তাদেরকে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়।

সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা এর বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, সুন্দরবন ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকা বন বিভাগ সুন্দরবন রক্ষণাবেক্ষণের পাশাপাশি বিভিন্ন সময় সাগর বা নদীতে বিপদগ্রস্ত জেলেদের উদ্ধারের মাধ্যমে মানবিক কর্মকান্ড সম্পাদন করে থাকে। তিনি আরো জানান, ইতোপূর্বেও গত ২০ আগস্ট বনবিভাগের স্মার্ট টহল টিম সুন্দরবনের হলদেবুনিয়ার রায়মঙ্গল নদী হতে ভাসমান ২৪ জন জেলেকে উদ্ধার করে নিজ বাড়িতে ফেরত যাওয়ার ব্যবস্থা করেছিলেন।

গত ২১ আগস্ট পুষ্পকাঠি অভয়ারণ্য এলাকা থেকে ৬৫ জন জেলেকে নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। গত ২ আগস্ট মান্দারবাড়িয়া অভয়ারণ্য কেন্দ্র এলাকা হতে ৭ জন জেলেকে উদ্ধার করে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছিল।

সূত্র: রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews