1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে এমপি-মেয়র পাল্টাপাল্টি নৌকা বাইচ, দু’গ্রুপের সংঘর্ষের আশঙ্কা

  • রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

ভূঞাপুরে এমপি-মেয়র পাল্টাপাল্টি নৌকা বাইচ, দু’গ্রুপের সংঘর্ষের আশঙ্কা

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছোট মনির ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ গ্রুপের পাল্টাপাল্টি নৌকা বাইচকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কাসহ চা-স্টলে আলোচনার ঝড় বইছে।

জানা গেছে, গোবিন্দাসী নৌকা ঘাটের যমুনা নদীতে ১৯ ও ২০ সেপ্টেম্বর ছোট মনির এমপির উদ্যোগে নৌকা বাইচের কথা রয়েছে এবং একই স্থানে ১৯, ২০, ২২ ও ২৩ সেপ্টেম্বর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদের উদ্যোগে নৌকা বাইচের ঘোষণা দেওয়া হয়েছে। সে লক্ষ্যে উভয়পক্ষ দু’দিন ও চারদিন ব্যাপী নৌকা বাইচের প্রস্তুতি নিচ্ছে।

নৌকা বাইচকে কেন্দ্র করে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দাসী টি-রোড এলাকার এমপি গ্রুপের লোকজন অস্থায়ী তোরণ নির্মাণকালে মেয়র গ্রুপের নৌকা বাইচ কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধার বিরুদ্ধে বাঁধা প্রদানের অভিযোগ করে এমপি পক্ষের লোকজন।

অপরদিকে, ওইদিন সন্ধ্যায় মেয়র পক্ষের নৌকা বাইচ কমিটির সাধারণ সম্পাদক ও গোবিন্দাসী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে গোবিন্দাসী বাজারে এমপি গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে। উভয় গ্রুপের কোন্দলে গোবিন্দাসী এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এমপি ছোট মনির গ্রুপের নৌকা বাইচ পরিচালনা কমিটির সম্পাদক জাহিদুল ইসলাম খোকা জানান, এমপি ছোট মনির মহোদয়ের উদ্যোগে আমরা অনেক আগেই ১৯ ও ২০ সেপ্টেম্বর নৌকা বাইচের আয়োজন করেছি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। উল্লেখিত তারিখেই নৌকা বাইচ হবে।

অপরদিকে মেয়র গ্রুপ নৌকা বাইচ কমিটির সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন জানান, পূর্ব নির্ধারিত ২২ ও ২৩ সেপ্টেম্বর এমপি মনোনয়ন প্রত্যাশী মেয়র মহোদয়ের উদ্যোগে আমরা নৌকা বাইচের আয়োজন করি। নৌকা বাইচ যাতে সফল না হয় সে লক্ষ্যে এমপি গ্রুপও ১৯ ও ২০ সেপ্টেম্বর নৌকা বাইচের ঘোষণা দিয়েছে।

অপরদিকে, নৌকা বাইচে সংঘর্ষের আশঙ্কায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ বলেন- দু’পক্ষের নৌকা বাইচে যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন বলেন, নৌকা বাইচে উভয়পক্ষের লিখিত আবেদন পেয়ে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করলে জেলা প্রশাসক মহোদয় এমপি গ্রুপকে ১৯ ও ২০ এবং ২২ ও ২৩ সেপ্টেম্বর মেয়র গ্রুপকে অনুমতি প্রদান করেছেন। এছাড়া বিশৃঙ্খলা এড়াতে বাড়তি নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews