1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আবারও সাংবাদিকদের উপর ক্ষেপলেন প্রভা

  • শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে

কয়েকদিন আগেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সংবাদ প্রচার হওয়ায় সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

সে সময় এক ভিডিওবার্তায় প্রভা বলেন, ‘দয়া করে, অনুমতি ছাড়া আর কখনও আমার কোনো নিউজ করবেন না। প্রচারে আমি একদমই কমফোর্টেবল নই। আমার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় যতটুকু তথ্য দিই তারমধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমি এরচেয়ে আরও বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চাই না। অধিকাংশ সময় আপনারা মিথ্যাটাই প্রকাশ করেন। আর মানুষ সেটাই বিশ্বাস করে। এরপরও যদি এভাবে নিউজ করেন তাহলে হয়তো আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

প্রভার এমন বার্তার পরেও থামেনি তাকে নিয়ে সংবাদ প্রচার হওয়া। তাই এবার আবারও ক্ষেপলেন তিনি সংবাদকর্মীদের উপরে।শুক্রবার নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি প্রকাশ করেন প্রভা। যেখানে তাকে দেখা যায়, লাল রঙের টপস পরে সুইমিং পুলে পা দুলিয়ে বসে।ছবিগুলো প্রকাশ করে সংবাদকর্মীদের প্রতি টিপ্পনী কাটেন এই অভিনেত্রী। বলেছেন, অনেকেই তার নিউজ দিয়ে পেটের ভাত জোগাড় করেন।

প্রভা লিখেছেন, ‘তোমরা যারা এখন পর্যন্ত আমার ইনস্টা ক্যাপশন নিয়ে নিউজ করে তোমাদের পেটের ভাত জোগাড় করো! তোমাদের জন্য নতুন করে কী কী ক্যাপশন দেয়া যায় বলো তো?’এর আগেও প্রভা একাধিকবার অভিযোগ করেছেন, তাকে নিয়ে বিভিন্ন সময় অসংখ্য মিথ্যা নিউজ প্রচার করা হয়েছে। যেটা অভিনেত্রীকে মানসিকভাবে প্রভাবিত করেছে।

প্রভার কথায়, ‘আমি ভাবতাম, বিনোদন জগতে আছি আপনিও আমাকে আপনার বোনের মতো দেখেন। কারণ আমরা একই পরিবার। কিন্তু আমি আসলে ভুল ভেবেছি। আপনাদের মাথায় কাজ করে না যে, আপনার বোন যদি এই সেক্টরে কাজ করতেন তাহলে তাকে আপনি আগলে রাখতেন। কিন্তু আপনারা আসলে আমাকে ওভাবে চিন্তা করতে পারেন না। যাইহোক, মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন। এসব বিষয় নিয়ে মানসিকভাবে আমি খুবই প্রভাবিত।’

প্রসঙ্গত, ২০০৫ সাল দিকে মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পান সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপনের পর নাটকেও দারুণ সফলতা পান তিনি। কিন্তু এরপর নিজের ব্যক্তিগত জীবনের বেশ কিছু ঘটনায় একটা সময় পর্দায় অনিয়মিত হয়ে পড়েন প্রভা।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews