1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে বীরমুক্তিযোদ্ধার স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

  • শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

ভূঞাপুরে বীরমুক্তিযোদ্ধার স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিম আকন্দ (আবুল পুলিশ) এর স্ত্রী সুলতানা সুরাইয়ার (৬৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে উপজেলার পশ্চিম ভূঞাপুর তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তি “বিজনেস স্ট্যান্ডার্ড” পত্রিকার সিনিয়র সাংবাদিক আবু সায়েম আকন্দ এবং রুপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার নিলুফা ইয়াসমিনের মা।

স্থানীয়রা জানান, ছেলে মেয়ে দূরে থাকায় একা বাড়ীতে থাকত সুলতানা সুরাইয়া। বৃহস্পতিবার সকালে তার ঘরের দরজায় তালা ঝুলতে দেখে পাশের বাড়ির লোকজন ভেবেছে হয়তো হাঁটতে বের হয়েছে।

দুপুরেও যখন তাকে বাড়িতে দেখতে পাননি তখন ভেবেছে হয়তো আত্নীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছে। কিন্তু আত্নীয় স্বজনের বাড়িতে ফোন করলে তারা বলতে পারেনি।

সন্ধ্যার পর যখন দেখে ওই ঘরে লাইট জ্বলছে ও ফ্যান চলছে তখন তাদের সন্দেহ হয়। তখন কয়েকজন ছেলে বাড়ির ওয়ালের উপর দিয়ে ভেতরে প্রবেশ করে ওই ঘরের দরজা ফাঁক দেখতে পেয়ে ঘরে প্রবেশ করে মহিলার মরদেহ দেখতে পায়।

পরে পুলিশে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারা আরো বলেন, হয়তো বুধবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মরদেহের প্রকৃত ঘটনা জানা যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews