1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

থানার ভেতরে নিয়ে মারধর করা বেআইনি: ডিএমপি কমিশনার

  • মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে

থানার ভেতরে নিয়ে কাউকে মারধর করা বেআইনি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের ওপর পুলিশের নির্যাতনের ঘটনায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত শনিবার রাতের ওই ঘটনায় চিকিৎসাধীন ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈমকে দেখতে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু মেডিক্যালে আসেন ডিএমপি কমিশনার। পরে তিনি সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, শাহবাগ থানার ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম আহত হয়েছেন। আমি মূলত তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খবর নেওয়ার জন্য সহকর্মীদের নিয়ে তাকে হাসপাতালে দেখতে এসেছি। তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। সে এখনো বেশ কিছুটা অসুস্থ। তার আরও কয়েক দিন সময় লাগবে সুস্থ হতে।

এ ঘটনার তদন্তের জন্য গঠিত তদন্ত কমিটির কাজ শেষ হওয়ার আগে দুজন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এডিসি হারুনকে সরকার সাময়িক বরখাস্ত করেছে। শাহবাগ থানার পরিদর্শককেও (অপারেশন) থানা থেকে সরিয়ে  লাইনওআরে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমরা তাদের বিরুদ্ধে বিভাগীয়সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব। তদন্ত কমিটি ঘটনার সার্বিক বিষয়ে তদন্ত দেখবে কে কে দোষী এবং প্রকৃত ঘটনা কি, কেন ঘটনাটি ঘটল এবং কে কে কতটুকু দোষী।

এসব বিষয়ে তদন্ত কমিটি আমাদের প্রতিবেদন দিবে। সেই প্রতিবেদন অনুযায়ী আমরা সরকারের কাছে পাঠাব ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা তদন্ত কমিটিকে দায়িত্ব দিয়েছি। তদন্ত কমিটি তদন্ত করে সার্বিক বিষয়ে প্রতিবেদন দিবে, তখন সার্বিক চিত্রটা আমাদের সামনে আসবে। আমরা প্রাথমিকভাবে দেখেছি একজন ছাত্রকে থানার ভেতরে নিয়ে মারধর করার বিষয়টি বেআইনি।

\

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews