টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ইদুর মারার বিষ খেয়ে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেল ৫ টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলো- ওই গ্রামের সাহালমের ছেলে তাওহীদ (৪) ও মেয়ে সানজিদ(২)। তাওহীদ ও সানজিন সম্পর্কে আপন দুই ভাই বোন।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, তাওহীদ ও সানজিন বাড়ীর পাশে রাস্তায় খেলা করছিল। ধারনা করা হচ্ছে এ সময় সকলের অজান্তে বাড়ীর পাশে কলাবাগান থেকে ইদুর মারার বিষ খাবার ভেবে খেয়ে ফেলে ।
এ সময় তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে তারা বিষাক্ত জিনিস খেয়ে ফেলে। আইনি ব্যাবস্থা প্রক্রিয়াদিন।


Leave a Reply