টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জামুরিয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে সোহাগ(৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের কিসমত কাত্রা গ্রামে এই ঘটনা ঘটে। সোহাগ ঐ গ্রামের খাজা ময়েন উদ্দিন এর ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, সোহাগ বিদেশ থাকতেন। ৩/৪ বছর হয়েছে দেশে এসেছেন। দেশে এসে নিয়মিত মাদক সেবন করতেন তিনি। বেশ কিছিুদিন ধরে নেশা করতে দেখেন না।
মসজিদে নামাজও পড়তেন । শুক্রবার সকালে মসজিদে নামাজ পড়ে রাস্তায় হাটতে বের হন। বাড়ীতে এসে সবার অজান্তে বাড়ীর পিছনে জঙ্গলে কাঠাল গাছে ফাসি দিয়ে আত্মহত্যা করেন।

Leave a Reply