লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের কুখ্যাত মাদক ব্যবসায়ী মহুবার রহমান (৪০) ইউএনও ও অসির যৌথ অভিযানে ১২ বোতল ফেন্সিডিল ও ৮ বোতল স্কাফসহ গ্রেফতার হয়েছে।এ সময় মাদক সেবনের উদ্দ্যেশে আসা তপন চন্দ্র বর্মন (৩২)নামে আরো একজনকে আটক করা হয়েছে।
আটক মহুবার রহমান হাজীগঞ্জ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়,হাজীগঞ্জ বাজারের পাশে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহুবারের বাসায় মাদক রেখে দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছে।প্রশাসনের চোখে ধরা যাতে না পড়ে এ জন্য বাড়ীর চতুর্পাশ্বে লাগিয়েছেন সিসি ক্যামেরা।এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে তাদের মাদকসহ আটক করা হয়েছে।

ওসি মোজাম্মেল হক বলেন,মাদক ব্যবসায়ী মহুবার খুবই চতুর ও চালক কয়েকবার অভিযান করেও তাকে পাওয়া যায় নাই।আজ কালীগঞ্জ দিয়ে প্রবেশ করে ইউএনওসহ মাদকসহ আটক করা হয়েছে।
এ সময় তপন চন্দ্র নামে আরো একজনকে মাদক সেবনের উদ্দেশ্য ক্রয় করার অপরাধে তপন চন্দ্র নামে একজন আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে চালান করা হবে।

Leave a Reply