টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোঃ মঞ্জু (৪০) নামে এক বিএনপি কর্মীকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার জামুরিয়া ইউনিয়নের দক্ষিণ কর্ণা গ্রামে মোঃ আরশেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্যে কর্ণা গ্রামের মোঃ আরশেদ আলীর ছেলে মোঃ মঞ্জু (৪০) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি আপত্তিকর ছবি পোস্ট দেয়।
বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। পরে প্রশাশনকে খবর দিলে সোমবার রাত ৯টায় নবরতœ বাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীকে গ্রেফতার করে টাঙ্গাইল কারাগারে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply