1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সমুদ্রসৈকতে ভাঙনের স্থানে দাঁড়িয়ে পর্যটকদের সৌন্দর্য অবলোকন

  • শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

কয়েকদিনের ভাঙনের কারণে শ্রীহীন হয়ে পড়েছে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত। লঘুচাপ এবং পূর্ণিমার জোয়ারের প্রভাবে সৈকতের বিভিন্ন পয়েন্টে ভাঙন এখনো অব্যাহত রয়েছে।

ভাঙন কবলিত স্থানে জিওটিউবে বালু ভরে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড।

ভাঙন দীর্ঘ হলেও পর্যটকদের ভ্রমণে আনন্দের যেন কমতি নেই। অনেকে ভাঙন কবলিত সেই স্থানে দাঁড়িয়েই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন। এর মধ্যেই চলছে পর্যটকদের সমুদ্রস্নান, বালিয়াড়িতে দৌড়ঝাঁপসহ সৈকত ভ্রমণের নানা আনন্দ।

শনিবার (১২ আগস্ট) সৈকতের লাবণী পয়েন্টে দেখা যায়, সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। আর ঢেউয়ের তোড়ে ভাঙছে সৈকতের তীর। মূলত এটিই পর্যটকদের ভ্রমণের প্রধান কেন্দ্রবিন্দু। ইতোমধ্যে এ পয়েন্টে ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে ট্যুরিস্ট পুলিশের একটি তথ্যকেন্দ্র।

ঝুঁকির মুখে পড়েছে জেলা প্রশাসনের নির্মিত সৈকতের উন্মুক্ত মঞ্চটি। বালুভর্তি জিওটিউব বসিয়ে ভাঙনরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। তবে ভাঙনের কারণে সৈকতের এমন বেহাল দশা হলেও পর্যটকদের আনন্দে নেই ভাটার টান। এমনই সৈকতে সমুদ্র স্নানে ব্যস্ত হাজারো পর্যটক। কেউ কেউ জিওটিউব আবার কেউবা সেই স্থানের ওপর দাঁড়িয়েই উপভোগ করছেন সৈকতের সৌন্দর্য।

চট্টগ্রাম থেকে ভ্রমণে আসা সুভাস ভট্টাচার্য বাংলানিউজকে বলেন, পরিবারের সবাইকে নিয়ে এসেছি। শিশুরাও আছে। ভাঙনের কারণে শিশুদের একটু সমস্যা হচ্ছে। আমরা সতর্ক থাকতে তেমন সমস্যা হচ্ছে না।

‘ভাঙনের শিকার হয়ে সমুদ্রসৈকতের এমন হাল হবে কোনোদিন ভাবিনি। তবে সরকারের কাছে আবেদন জানাবো, ভাঙনরোধে জরুরিভিত্তিতে যেন ব্যবস্থা নেওয়া হয়। ’ এমন দাবির কথা জানান ঢাকা থেকে আসা পর্যটক মো. মনির হোসেন।

পর্যটকরা যেন দুর্ঘটনার শিকার না হয় সেদিকে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান, সৈকতের নিরাপত্তার দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

বাংলানিউজকে তিনি বলেন, বৈরী আবহাওয়া এবং পূর্ণিমার জোয়ারের প্রভাবে সাগর এখনো উত্তাল রয়েছে। আপাতত পর্যটকদের সাগরে নামতে একটু বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে। যেহেতু ঢেউয়ের আঘাতে সৈকতের বিভিন্ন পয়েন্টে ভাঙনের সৃষ্টি হয়েছে, পর্যটকরা যেন কোনোভাবে দুর্ঘটনার শিকার না হন, সেজন্য ট্যুরিস্ট পুলিশ সজাগ রয়েছে।বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews