1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যমুনায় ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওব্যাগ

  • শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

যমুনায় ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওব্যাগ

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

‘যমুনায় বিলীন হচ্ছে ঈদগাহ মাঠ, কবরস্থান ও শতশত ঘরবাড়ি’ শিরোনামে দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক আমার সংবাদ, দৈনিক আজকের পত্রিকা সহ দেশের বিভিন্ন অনলাইন পোর্টালে খবর প্রকাশের পর টাঙ্গাইলের ভূঞাপুরে ভাঙন রোধে ব্যবস্থা নিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। গত ০১ সেপ্টেম্বর থেকে উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া এলাকায় ১০১ মিটার ভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পাউবো।

গত কয়েক সপ্তাহে যমুনার ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন যমুনা পূর্ব পাড়ের হাজারো মানুষ। ভাঙন কবলিত স্থান ঘুরে দেখা যায়, চলতি বছরে উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় ভাঙনে চোখের সামনে নিমিষেই নদীতে বিলীন হয়ে যাচ্ছে পাটিতাপাড়া এলাকার কবরস্থান, ঈদগাহ মাঠ, বসতভিটা, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। ফলে নির্ঘুম রাত কাটছে ভাঙন কবলিত এসব মানুষদের। অবশেষে ভাঙন রোধে কাজ শুরু করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

এবিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন বলেন, ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। এর আগেও ৭৮৩ মিটার এলাকায় জিওব্যাগ ফেলা হয়েছে। এখনও ১০১ মিটার জায়গায় জিওব্যাগ ফেলা হচ্ছে। এছাড়াও নদী ভাঙনে যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আংশিক ক্ষতিগ্রস্তদেরও সহযোগিতা করা হবে। স্থায়ী বাঁধের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন দিয়েছি। অনুমতি পেলে শুকনো মৌসুমে স্থায়ী বাঁধের কাজ শুরু করা হবে।

এবিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন- কিছুদিন আগে আমরা যমুনা পূর্ব পাড়ে ভাঙন রোধে কয়েক দফায় জিওব্যাগ ফেলেছি। এখন পাটিতাপাড়ায় ১০১ মিটার ভাঙন কবলিত এলাকায় জিওব্যাগ ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে আরো জিও ব্যাগ ফেলা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews