1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীর প্রচার মাইকের ওপর হামলা, মারপিট 

  • মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

যশোরে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীর প্রচার মাইকের ওপর হামলা, মারপিট 

যশোর অফিস :

যশোরে ৭৫০ টাকা মূল্যের গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করায় মাংস ব্যবসায়ীর প্রচার মাইকের ওপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাস্টান্ড কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। 

যশোরে ভুক্তভোগী মাংস ব্যবসায়ী নজরুল ইসলামে (৪০) শহরতলীর ধর্মতলা মাংস বাজারে মাংসের দোকান রয়েছে।

মাংস ব্যবসায়ী নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, গরুর মাংসের দাম নিম্ন আয়ের মানুষের নাগালের বাহিরে চলে যাওয়ায় আমি কেজি প্রতি ১০০ টাকা কম মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যেগ নিই। গত ২৫ আগস্ট থেকে শহরের বিভিন্ন স্থানে ভ্যানে মাইক দিয়ে প্রচার- প্রচারণা চালিয়ে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করি। আমি কম দামে মাংস বিক্রি করায় সিন্ডিকেট মাংস ব্যবসায়ীরা আমার উপর ক্ষিপ্ত হয়। যার ফলে মঙ্গলবার সকালে সিন্ডিকেট ব্যবসায়ীদের দুইজন সদস্য আমার প্রচার মাইকের উপর হামলা করে।

মাংস ব্যবসায়ী নজরুল ইসলামের ছোটভাই রুবেল হোসেন (২৮) বলেন, মঙ্গলবার সকালে আমি প্রচার মাইকের ভ্যানের সাথে প্রচারনায় বের হই। সকাল ৮টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাস্টান্ড কাঁচাবাজার অতিক্রম করার সময় ওই বাজারের সিন্ডিকেট চক্রের মাংস ব্যবসায়ী ফরহাদ হোসেন,কায়ুম শেখ ও তাদের দোকানের কর্মচারী রিজাউল ও রবিউল আমার মাইকে লাঠিসোঁটা দিয়ে বাড়ি দিয়ে মাইক ভেঙে দেয়।

এ সময় তারা আমার ভ্যান ভাংচুর করে এবং আমাকেও মারধর করে।

রুবেল হোসেন আরও বলেন, আমরা সরাসরি হাট থেকে গরু কিনে মাংস বিক্রি করি। যার কারণে আমরা মানুষের সাধ্যের মধ্যে দামে মাংস বিক্রি করতে পারি। প্রতিদিন আমাদের দোকান থেকে ৫ থেকে ৬ মণ মাংস বিক্রি হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে রিকশাচালক, ইজিবাইক চালকসহ নানা পেশার মানুষেরা আমাদের থেকে মাংস কিনে থাকে।

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন,মাংস ব্যবসায়ীর প্রচার মাইকের উপর হামলার ঘটনায় তিন জনকে আমরা আটক করে থানায় নিয়ে এসেছি। বাদী পক্ষ মামলা দিতে চাচ্ছে না। এ বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিয়ে পারিনি।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews