1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়া শহর ১৯নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া শহর ১৯নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে মাসব্যাপী কর্মসূচির ২৫তম দিনে, শুক্রবার (২৫ আগস্ট) সন্ধার পর চৌড়হাস কলনীপাড়া এলাকায় কুষ্টিয়া শহর ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

অনুষ্ঠানে ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইনতাজুল হক এর পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু,

পৌরসভার ১৯,২০,২১নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর পারভীন, কুষ্টিয়া সাহস ধাম এর সাধারণ সম্পাদক রাসেল বিশ্বাস, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌলা তরুন, যুবলীগ নেতা মোস্তাফিজুল হক সহ আওয়ামী অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ।

বক্তারা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে ব্যাপক আলোচনা করেন। এছাড়াও দেশের উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন। শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।

অনুষ্ঠানে ১৯নং ওয়ার্ডের হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে সুষ্ঠু সু-শৃঙ্খল ভাবে অনুষ্ঠান শেষ হয়। পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা শেষে সকলের মাঝে তবারক বিতরন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews