ঢাকার সাভারে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জানান, শুক্রবার সকালে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার বাড়ি থেকে সাদনাম সাকিব হৃদয়কে (৩০) গ্রেপ্তার করা হয়। সাদনাম সাকিব হৃদয় ওই এলাকার জাকারিয়া হোসেনের ছেলে।
বৃহস্পতিবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সামিয়া আক্তার (২৩) মরদেহ উদ্ধার করা হয়। সামিয়া আক্তার মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানা এলাকার মিজানুর রহমানের মেয়ে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাদনাম সাকিব হৃদয়, তার বাবা জাকারিয়া হোসেন ও মা জায়েদা পারভিনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।

নিহতের মামা আশিকুর রহমান বলেন, “প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে সামিয়াকে বিয়ে করেন সাদনাম সাকিব হৃদয়। বিয়ের সময় মেয়ের পক্ষ থেকে ২৫ ভরি স্বর্ণের গহনা, মোটরসাইকেল ও দামি ফার্নিচার উপঢৌকন হিসেবে দেওয়া হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই সামিয়ার গহনা কৌশলে নিজের কাছে নিয়ে নেন শাশুড়ি জায়েদা পারভিন। এর পর থেকে প্রায়ই গহনা নিয়ে শ্বশুর-শাশুড়ি ও স্বামীর সঙ্গে কাটাকাটি হতো সামিয়ার।”

তিনি আরও বলেন, “গতকালও গহনা নিয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর বিকালের দিকে সামিয়া ফোন করে আমাদের জানায়, শ্বশুরবাড়ির লোকজন গহনার বিষয় নিয়ে তাকে মারধর করেছে।” বিডি নিউজ২৪
Leave a Reply