1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবকের মৃত্যু

  • বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবকের মৃত্যু

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাবলু হক (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া-উনিশবিঘী সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বাবলু হক জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ইসমাইল হক সায়েম বলেন,

মানসিক ভারসাম্যহীন বাবলু হক বেশ কিছুদিন থেকে এই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। হঠাৎ সকালে জানতে পারি বিএসএফের গুলিতে তিনি মারা গেছেন। তারা মরদেহ নিয়ে চলে গেছে। পরে ভারতে অবস্থানরত কিছু মানুষ আমাদের কাছে ছবি পাঠিয়েছে। এ দেখে আমরা নিশ্চিত হয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানা বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। খোঁজখবর নিতে আমার কয়েকজন লোক সেখানে গেছে। বিস্তারিত পরে জানাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আমরা জানতে পেরেছি চাকপাড়া সীমান্তের ওপারে একজন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews