টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গণভোজ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক জাহিদ খন্দকার, জেলা পরিষদের সাবেক সংসদ আজহারুল ইসলাম, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম বাবু, প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী,
অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দিদারুল আলম মাহবুব, ফলদা ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন সরকার, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক,
সাধারণ সম্পাদক শাকিল আহমেদ আমানুল্লাহ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম মেম্বার।অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকলের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং পরে খাদ্য বিতরণ করা হয়।

Leave a Reply