লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ছাত্র লীগের সভাপতি রায়হানুল ইসলামকে হত্যার হুমকি ও অশ্লীলভাবে গালিগালাজ করার অভিযোগ উঠেছে সফিয়ারগংদের বিরুদ্ধে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন দলগ্রাম দিঘীরপাড় এলাকার মোখলেছারের ছেলে রায়হানুল ইসলাম।
অভিযোগ সুত্রে জানা যায়,২০ আগষ্ট দুপুর ১২. ৩০ মিনিটে দিকে কালভৈরব বাজারে সুশান্ত চন্দ্রের কাছে দাড়ী শেভ করতে আসেন রায়হানুল ইসলাম।সেখানে মুগরোত মদাতীর রমজান আলীর ছেলে সফিয়ার

ও শরিফুল ইসলাম একই এলাকার জোবায়দুলের ছেলে জাহিদুল ইসলাম রায়হানুল ইসলামকে হুমকি দিয়ে বলেন যে,
সরকার যত দিন আছ আছে ততদিন ভালমত খেয়ে নে।পরে তোর মন্ত্রী বাপও রক্ষা করতে পারবে না। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি এমতিয়াজ কবির বলেন একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply