1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে ২১আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

  • সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

ভূঞাপুরে ২১আগস্ট গ্রেনেড হামলাকারীদের
ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের ভূঞাপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসি কার্যকরের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১আগস্ট) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে এবং ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মাসুদুল হক মাসুদের নেতৃত্বে পৃথক এ বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র সাহা,

কৃষি বিষয়ক সম্পাদক আবু নাসের, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসরিন বাসেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার বিপ্লব, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মাসুদুল হক মাসুদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে পথ সভার আয়োজন করে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্মরণ দত্ত, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন সহ আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে ২১আগস্ট গ্রেনেড হামলাকারিদের ফাঁসী কার্যকরের দাবী জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews