1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পুরনো গাছের ডাল ভেঙে বাসের ছাদে পড়ে বাসের দুই যাত্রী নিহত

  • শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৪৮ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যানের ধাক্কায় পুরনো গাছের ডাল ভেঙে বাসের ছাদে পড়ে বাসের দুই যাত্রী নিহত

যশোর অফিস:

যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি ব্র্যাক অফিসের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় পুরনো গাছের ডাল ভেঙে বাসের ছাদে পড়ে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হল যশোর সদর উপজেলার উপশহর ডি ব্লকের লিয়াকত আলীর ছেলে মো. সালাউদ্দিন (৪৫) ও বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মনসুর আলীর ছেলে শিমুল হোসেন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে একটি কাভার্ডভ্যান বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পুরনো কড়ইগাছে ধাক্কা দেয়।

কাভার্ডভ্যানের ধাক্কায় পুরনো কড়ইগাছের ওপরের অংশের ডাল ভেঙে পড়ে। এসময় গাছের ডালটি যাত্রীবাহী বাসের ছাদের ওপরে পড়লে ছাদে থাকা যাত্রী সালাউদ্দিন ঘটনাস্থলে নিহত হন।

গুরুতর আহত হন শিমুল হোসেন। গুরুতর আহতাবস্থায় তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই ঝিকরগাছা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ঝিকরগাছা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে হাজির হয়। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews