1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাহমুদুর রহমান ও শফিক রেহমানের বিরুদ্ধে সাজার রায়ে বিএফইউজে’র বিস্ময়-ক্ষোভ

  • শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান ও শফিক রেহমানের বিরুদ্ধে
সাজার রায়ে বিএফইউজে’র বিস্ময়-ক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি

কথিত অপরহণ চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও যায় যায় দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানের বিরুদ্ধে ৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন।

গতকাল শুক্রবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে বিএফইউজে নেতারা বলেন, সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে জানা গেছে- ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বৃহস্পতিবার প্রদত্ত রায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও জ্যেষ্ঠ সম্পাদক শফিক রেহমানকে দন্ডবিধির পৃথক দু’টি ধারায় মোট ৭ বছরের সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেছেন। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, দ-বিধির ৩৬৫ ধারায় অপহরণের অভিযোগে ৫ বছর এবং ১২০(খ) ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ২ বছর সাজার আদেশ দেওয়া হয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ, বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আকস্মিক এ দ-াদেশ বিনা মেঘে বজ্রপাতের মতো। দু’জন সম্পাদকই বাংলাদেশের অগনিত গণতন্ত্রমনা মানুষের কাছে অতি প্রিয়, নন্দিত এবং সাহসী কলযোদ্ধা হিসেবে সুখ্যাত ও সুপরিচিত। তারা কখন, কোথায় প্রধানমন্ত্রী পুত্রকে অপহরণ করলেন এবং অপরাধমূলক ষড়যন্ত্র করলেন তা এদেশের সাংবাদিক সমাজ, নাগরিক সমাজ কিংবা সাধারণ মানুষ অবহিত ও জ্ঞাত নয়। আদালতে কিভাবে অভিযোগগুলোর শুনানাী ও প্রমাণিত হয়েছে তাও স্পষ্ট নয়।

ক্রমাগতভাবে দেশের সাংবাদিক ও সংবাদমাধ্যমকে বশীভূত: করা এবং ভীতি ছড়ানোর যে অপচেষ্টা চলছে, এই দ-াদেশ তারই অংশ বলেই ধারনা করার যথেষ্ট কারণ রয়েছে।

বিবৃতিতে বিএফইউজে নেতৃবৃন্দ অবিলম্বে নানাবিধ কালাকানুন, সংবাদ প্রতিষ্ঠান বন্ধ করা, হত্যা, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার পথ প্রায় রুদ্ধ করে ফেলার পর এখন আদালতকে ব্যবহার করে নতুন করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্যে সরকারের প্রতি আহনান জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews