1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

  • বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩৮৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী রেঞ্জের মাসিক সার্বিক পারফরমেন্স বিবেচনায় স্বীকৃতি স্বরুপ রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ।

জানা গেছে, প্রতি মাসে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীদের আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামী, মাদক ও অস্ত্র উদ্ধার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন মামলা তদন্তে বিশেষ অবদান রাখা সহ ইত্যাদি ভালো কাজের সার্বিক পারফরমেন্স বিবেচনা করে এসব পুরস্কার দেওয়া হয়।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ গত জুলাই মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়, সার্কেল এসপি (সদর) দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় এসব কাজের অবদান রাখায় তিনি এ পুরস্কার অর্জন করেন।

উক্ত পুরস্কার প্রদানের সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) ও আট জেলার পুলিশ সুপার মহোদয়গণ উপস্থিত ছিলেন।

মুঠোফোনে যোগাযোগ করলে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সব সময় আপ্রাণ চেষ্টা করি গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীদের আটক, মাদক ও অস্ত্র উদ্ধার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন মামলা তদন্ত সহ পুলিশের সকল সেবা মানুষের কাছে পৌছে দেওয়ার।

উক্ত শিবগঞ্জ থানা এলাকায় সরেজমিনে গিয়ে জানা যায় মাদক ব্যবসায়ীদের কাছে ওসি চৌধুরী জুবায়ের একজন মুর্ত্যমান আতঙ্কের নাম। এর জন্য পুরস্কার পেয়ে অনুপ্রেরণা ও উৎসাহ বেড়ে গেছে ওসির। আগামীতে সাধারণ মানুষের জন্য আরও কাজ করে যেতে চান তিনি।

সেই সাথে ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, আমার এই পুরষ্কার শুধুমাত্র আমার একার নয় শিবগঞ্জ থানার সকল কর্মকর্তা গণের জন্য উৎসর্গ করলাম। তিনি আরো জানান বিশেষ করে এসপি স্যারের অবদান সবচাইতে বেশি, এসপি স্যারের দেওয়া নির্দেশনা সাহস পরামর্শ এ কাজগুলো করতে অনেকটাই সফল হয়েছি আমি। সেজন্যই হয়তো আমার জন্য এতবড় প্রাপ্তি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews