টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়াড় আসরে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার খানুরবাড়ি গ্রামের হোসেন প্রামাণিকের ছেলে সাইদুল (৩০) ও কুকাদাইর গ্রামের আমজাদ হোসেনের ছেলে কুদ্দুস আলী (৪০)।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোবিদাসী ঘাটপার এলাকা থেকে ভূঞাপুর থানা পুলিশের এসআই মামুনের নেতৃত্ব অভিযান চালিয়ে তাদের আটক করে। শুক্রবার (১১ আগস্ট) তাদের টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়।
জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার গোবিদাসী এলাকায় নদীরপাড়ে কখনও নদী বৃষ্টিত চরে এই চক্রটি জুয়াড় আসর বসিয়ে হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের টাকা পয়সা।
তিন বছর পূর্বে ঐ এলাকার জুয়াড় সংবাদ সংগ্রহ করতে গেলে উপজেলার তিন সাংবাদিককে মারধর করে মারাত্মক আহত করে ক্যামেরা ছিনিয়ে নেয় জুয়াড়িরা। কিছুদিন বন্ধ থাকার পর আবারও শুরু করেছে জুয়াড় আসর।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, তাদেরক জুয়াড় আসর থেকে আটক করে জুয়া খেলা আইনে মামলা করে জেল হাজতে পাঠানা হয়েছে।

Leave a Reply