1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আবারো যমুনায় তীব্র ভাঙন; জিওব্যাগ সহ বিলীন হচ্ছে ঘরবাড়ি

  • মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

আবারো যমুনায় তীব্র ভাঙন; জিওব্যাগ সহ বিলীন হচ্ছে ঘরবাড়ি

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

প্রতিবছর বর্ষা মৌসুমে টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা পূর্ব পাড়ে দেখা দেয় তীব্র ভাঙন। আর যমুনার এই ভাঙনে ঘরবাড়ি, বসতভিটা ও ফসলের জমি হারিয়ে শত শত পরিবার নিঃস্ব হয়ে রাস্তার পাশে মানবেতর জীবনযাপন করছে। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে দীর্ঘদিন ধরে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি করে আসছে ভাঙন কবলিত এলাকার মানুষ।

সরেজমিনে দেখা যায়, চলতি বছরে বর্ষা মৌসুমে উপজেলার যমুনা পূর্ব পাড়ের চিতুলিয়াপাড়া, মাটিকাটা ও পাটিতাপাড়া এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ভাঙন কবলিত এলাকার এসব মানুষ। পরে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করে জেলা পানি উন্নয়ন বোর্ড।

তবে ভাঙন রোধে জিও ব্যাগ তেমন একটা কাজে আসছেনা। জিও ব্যাগ সহ ঘরবাড়ি ও বসতভিটা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এদিকে গত কয়েকদিন ধরে পাটিতাপাড়া এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। নদীতে বিলীন হয়ে যাচ্ছে পাকা-আধাপাকা ঘরবাড়ি সহ অসংখ্য স্থাপনা। এতে হুমকির মুখে রয়েছে ঈদগাহ মাঠ, কবরস্থান, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য ঘরবাড়ি।

যমুনা পূর্ব পাড়ের পাটিতাপাড়া গ্রামের নাসির উদ্দিন, মিনহাজ মিয়া, আব্দুল করিম সহ আরো অনেকে জানান- আমরা যমুনা পূর্ব পাড়ের ভাঙন কবলিত এলাকার মানুষ কয়েক বছর ধরে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি করে আসছি। কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণতো দূরের কথা আজ পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

ভাঙন শুরু হলে কিছু কিছু এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও সেগুলো সহ ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। আমরা অসহায় মানুষ, আমাদের চোখের সামনেই সবকিছু ভেঙে যায়, আমরা কিছু করতে পারিনা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন আমরা কি কোনদিন এই নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবোনা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম বলেন- আমাদের উপজেলাটি যমুনা তীরবর্তী একটি উপজেলা। প্রতিবছর বর্ষা মৌসুমে যমুনার পূর্ব পাড়ের বেশ কিছু এলাকায় নদী ভাঙন দেখা দেয়।

এবছর চিতুলিয়াপাড়া, মাটিকাটা এবং পাটিতাপাড়ার কিছু অংশে ভাঙন শুরু হয়েছিল। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জেলা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করলে তারা ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। বর্তমানে পাটিতাপাড়া ভাঙনের বিষয়ে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন- ভূঞাপুরের যমুনা পূর্ব পাড়ের ৫৫ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলানো হয়েছে। বাকি জায়গাগুলোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমতি পেলে দ্রুত কাজ শুরু করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews