1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এশিয়ান গেমস হকি : ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

  • মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে

এশিয়ান গেমস হকি : ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

চীনের হাংজুতে আসন্ন এশিয়ান গেমসে হকির ড্র অনুষ্ঠিত হয়েছে আজ (মঙ্গলবার)। এতে দুই গ্রুপে ১২ দল ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ পড়েছে ভারত ও পাকিস্তানের সঙ্গে। এছাড়া গ্রুপের বাকি তিন প্রতিপক্ষ জাপান, সিঙ্গাপুর ও উজবেকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে কোরিয়া, মালয়েশিয়া, চীন, ওমান ,থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া।

দুটি গ্রুপ থেকে দুই চ্যাম্পিয়ন ও রানার্স-আপ সেমিফাইনাল খেলবে। বাকি দলগুলো লড়বে স্থান নির্ধারণী ম্যাচে। গ্রুপে ভারত, পাকিস্তান এবং জাপান এই তিন দলের পরেই বাংলাদেশের অবস্থান হওয়ার কথা। সেই হিসেবে গ্রুপে চতুর্থ হলে সপ্তম স্থানের জন্যই লড়তে হবে বাংলাদেশকে।

এর আগের আসরে বাংলাদেশ ষষ্ঠ হয়েছিল। এবারও আগের অবস্থান ধরে রেখে আরও ভালো করার প্রত্যাশা ছিল তাদের। কিন্তু এশিয়ান ফেডারেশন ঘোষিত ফরম্যাটে বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জই দেখছেন জাতীয় দলের ম্যানেজার ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাহবুব এহসান রানা,

‘ফিকশ্চারে একদিন করে বিরতি রয়েছে। এটা একটি ইতিবাচক দিক। আগের গেমসগুলোতে স্থান নির্ধারণ হতো ক্রস পদ্ধতিতে। এবার সরাসরি হওয়ায় আমাদের চ্যালেঞ্জটা আরও বাড়ল। ষষ্ঠ স্থানের জন্য লড়তে হলে গ্রুপে তৃতীয় হতে হবে।’

আগামী ২৩ সেপ্টেম্বর গেমসের উদ্বোধন হবে। পরের দিনই শুরু হবে হকি। প্রথম দিন বাংলাদেশের প্রতিপক্ষ জাপান। একদিন পুরুষ হকির ম্যাচ আরেকদিন নারী হকি। এভাবে ফিকশ্চার করেছে এশিয়ান হকি ফেডারেশন।

বাংলাদেশ শুধু পুরুষ হকিতেই অংশগ্রহণ করছে। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান ও ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

গ্রুপে তৃতীয় বা চতুর্থ হলে পঞ্চম অথবা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে ৫ অক্টোবর। ৬ অক্টোবর পুরুষ ও ৭ অক্টোবর নারী হকির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews