1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

  • শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

পঞ্চগড়ে দায়িত্ব পালনরত অবস্থায় নিজ রাইফেলের গুলিতে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ২টার দিকে পঞ্চগড় জেলা শহরের সোনালী ব্যাংকে ডিউটি থাকা অবস্থায় আত্মহত্যার ঘটনাটি ঘটে।

পুলিশ সদস্য ফিরোজ আহমেদ (২৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর আবতাবগঞ্জ এলাকার পুলিশ সদস্য আবু সাঈদের ছেলে।

ফিরোজ আহমেদ পঞ্চগড়ের পুলিশ লাইনে কর্মরত ছিলেন। গত বছরের ৩১ জুলাই পঞ্চগড় শহরের সোনালী ব্যাংকের নিরাপত্তার জন্য গার্ড হিসেবে যোগদান করেন।

জানা যায়, বৃহস্পতিবার (৩ আগস্ট) মধ্যরাতে ব্যাংকে নিরাপত্তা দেয়ার সময় নিজ রাইফেল দিয়ে গলায় গুলি করে আত্মহত্যা করেন ফিরোজ। পরে সহকর্মীরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফিরোজের সুরতহাল ও ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশের একটি বিশেষ টিম এসে বিষয়টি তদন্ত করে দেখবেন। এর বাইরে তেমন কিছু বলা যাচ্ছে না।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. সাইদতুল ইসলাম ফয়সাল বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ সদস্যরা ফিরোজকে হাসপাতালে নিয়ে আসেন। তার কান ও মুখ দিয়ে অনবরত রক্ত বের হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুলেট দিয়ে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।

তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। পুলিশ, হাসপাতাল ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ফিরোজ তার স্ত্রী উপমার সাথে মোবাইলে কথা বলছিলেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফিরোজ গলায় গুলি চালায়। ফিরোজের স্ত্রী উপমাও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি ছিলেন।

সূত্র:রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews