1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রোনালদোকে টপকে গিনেস বুকে মেসি

  • বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

রোনালদোকে টপকে গিনেস বুকে মেসি

কিছুদিন আগেই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে টপকে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মাধ্যমে এই পর্তুগিজ সুপারস্টার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলেন। তবে এবার ভিন্ন এক রেকর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে টপকে গেছেন মেসি। ফুটবলারদের মধ্যে আর্জেন্টাইন মহাতারকা সবচেয়ে বেশি রেকর্ডের মালিক বনে গেছেন, যা তাকে গিনেস বুকের শীর্ষে ওঠিয়ে দিয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে তথ্য জানায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। যেখানে সর্বোচ্চ ৪১টি রেকর্ড গড়ার মধ্য দিয়ে এক নম্বরে ওঠে এসেছেন মেসি। তার চেয়ে একটি কম রেকর্ড গড়া রোনালদোর অবস্থান দুইয়ে। এই তালিকার তিনে আছেন রবার্ট লেভান্ডোফস্কি, চারে কিলিয়ান এমবাপে ও পাঁচে নেইমার জুনিয়র।

খেলোয়াড়ি জীবনে গোল, শিরোপাসহ প্রায় সবক্ষেত্রেই লিওনেল মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে এসেছেন রোনালদো। মাঠের খেলায় দুজন এখন দুই প্রান্তে। একজন সৌদি লিগ মাতাচ্ছেন, আরেকজন ব্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের লিগে। তবে এখনও দুজনের প্রতিদ্বন্দ্বীতা কমেনি। কিছুদিন আগেই গিনেস কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় রোনালদোর সবার ওপরে থাকার কথা। সবমিলিয়ে সেটি ছিল রোনালদোর ১৭তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

গতকাল অনুষ্ঠিত আরব ক্লাব চ্যাম্পিয়নশিপেও নতুন আরেকটি রেকর্ড গড়েন পর্তুগিজ তারকা। যেখানে বর্তমানে খেলছেন এমন কেউ তার ধারেকাছেও নেই। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড দিয়ে রোনালদো ১৪৫তম গোল করেছেন। তারচেয়ে একটি কম গোল (১৪৪) নিয়ে এর পরের অবস্থানে আছেন ১৯৭৪ বিশ্বকাপজয়ী জার্মানির গার্ড মুলার। হেডে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে করেছিলেন ১২৪টি গোল।

সর্বশেষ কাতারে ফিফা বিশ্বকাপ জিতে নিজের ফুটবল ক্যারিয়ারের ষোলোকলা পূর্ণ করেছেন মেসি। জীবনকে উপভোগ করতে এখন ইউরোপের জায়ান্ট ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। সেখানে অভিষেক ম্যাচেই ফি-কিকে গোল করার অনন্য নজির গড়েন। পরবর্তী ম্যাচে দুটি গোলের পাশাপাশি অবদান রাখেন সতীর্থের গোলেও।

গিনেসবুকের তালিকায় তিনে থাকা পোল্যান্ড ও বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লেভান্ডোফস্কির রেকর্ড ৯টি। এছাড়া চারে থাকা ফরাসি তারকা এমবাপের ৫টি রেকর্ড এবং ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার গড়েছেন ৪টি রেকর্ড।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews