1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মোর্শেদকে সভাপতি ও হীরাকে মহাসচিব করে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কমিটি ঘোষনা

  • সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৬৮ বার পড়া হয়েছে

মোর্শেদকে সভাপতি ও হীরাকে মহাসচিব করে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কমিটি ঘোষনা

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেপুটি রেজিস্টার ও ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাবেক সাধারন সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান। মহাসচিব নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার ও বশেমুরবিপ্রবি অফিসার্স এ্যসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম হীরা।

গত শনিবার (২৯ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সারাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়ের পালন করেন প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম।

নির্বাচন শেষে একই স্থানে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ ও প্রধান পৃষ্ঠপোষক গাজী হাফিজুর রহমান লিকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেট সদস্য ও প্রধান উপদেষ্টা মো. মাসুদুর রহমান।

সহকারী নির্বাচন কমিশনার আজাদ খান ভাসানীর সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম।

আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের দাবি-দাওয়া, স্বার্থ রক্ষায় কাজ করে আসছে। প্রতি দুইবছর পরে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাবেক মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমানকে সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হিরাকে মহাসচিব নির্বাচিত করে ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার ২৯ জুলাই জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম দু’বছরের (২০২৩-২৪) জন্য এ নতুন কমিটি ঘোষণা করেন।

বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩-২০২৪) এর প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সদ্যবিদায়ী সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলীও বক্তৃতা রাখেন। সহকারী নির্বাচন কমিশনার মো. আজাদ খান ভাসানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোহাম্মদ মিজানুর রহমান, মীর মোর্শেদুর রহমান,

মো. নজরুল ইসলাম হিরা, মুহাম্মদ হামিদ হাসান নোমানী, প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, ড. ইকবাল বাহার বিদ্যুত প্রমুখ। পরে নেতৃবৃন্দ ফেডারেশনের ১২দফা কর্মসূচি ঘোষণা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews