1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আজকের মধ্যে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত না পেলে মঙ্গলবার থেকে অনশন

  • সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

আজকের মধ্যে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত না পেলে মঙ্গলবার থেকে অনশন

আজ সোমবারের (৩১ জুলাই) মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সিদ্ধান্ত না দিলে আগামী কাল মঙ্গলবার থেকে লাগাতার অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) নেতৃত্বাধীন আন্দোলরত শিক্ষকরা।

গত রোববার জাতীয়করণের দাবিতে ২০তম দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাওছার আহমেদ।

কাওছার আহমেদ বলেন, গত ৭ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ এবং বিটিএ’র সভাপতিসহ আমরা ৫ সদস্যের প্রতিনিধিগণ বৈঠক করি। মহাপরিচালক বিটিএ’র নেতৃবৃন্দের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠকের আয়োজন করেন। শিক্ষা মন্ত্রীর বৈঠকে কিছু সংগঠনকে বাদ দিয়ে আন্দোলনরত বিটিএ’র পাশাপাশি মূল ধারার শিক্ষক সংগঠনসহ সরকারের আশির্বাদপুষ্ট একটি সংগঠনের অঙ্গসংগঠনের অখ্যাত, স্বঘোষিত ও সদ্য গজিয়ে ওঠা থানা/মহানগর পর্যায়ের শিক্ষক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। যারা বৈঠকে আন্দোলনরত শিক্ষক- কর্মচারীদের সম্পর্কে বাজে মন্তব্য করে বৈঠকের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করে।

তিনি জানান, বৈঠকের পূর্বে ও পরে শিক্ষা মন্ত্রীর শিক্ষকদের কটাক্ষ করে দেয়া বক্তব্য ও গ্রীষ্মের ছুটি বাতিলের সিদ্ধান্তে সরাদেশের বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ মর্মাহত হন। গ্রীষ্মের ছুটি শীতকালে প্রদানের ঘোষণায় সারাদেশের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠেছে। শিক্ষক-কর্মচারীগণ শিক্ষামন্ত্রীর অসৌজন্যমূলক বক্তব্যসহ গ্রীষ্মের ছুটি বাতিলের নির্দেশ প্রত্যাখানের ফলে প্রেস ক্লাবের সামনে প্রতিনিয়ত শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি বাড়ছে। ৩১ জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত না পেলে ১ আগস্ট থেকে আমরণ অনশনে যাবার ঘোষণা দিচ্ছি আমরা।

এর আগে নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব নয় জানিয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যেতে বলেছিলেন। তবে ওই সময় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে কাজ চলছে বলেও জানিয়েছিলেন তিনি। যদিও দাবি আদায় না হওয়ায় আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রত্যাশা করছেন।

গত ১১ জুলাই সারাদেশ থেকে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় এসে এই আন্দোলনে যোগ দেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews