1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ভাঙচুরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

  • বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

ভূঞাপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ভাঙচুরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্ত:প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দিনের বিরুদ্ধে মঞ্চ ভাংচুর ও বঙ্গবন্ধু-বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্ত:প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। সকাল পৌনে ১১টার দিকে খেলা চলাকালীন সময় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দিন ও কতিপয় শিক্ষক প্রায় ৭০/৮০ জন শিক্ষার্থী নিয়ে মঞ্চের কাছে আসেন।

প্রধান শিক্ষক ফুটবল খেলা বন্ধ করতে বলেন। প্রধান শিক্ষক মহীউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও মঞ্চে উপবিষ্ঠ ৩ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দ এবং প্রধান শিক্ষকসহ দেড় শতাধিক শিক্ষককে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করেন। এসময় তিনি মঞ্চের টেবিল উপড়ে ফেলে মঞ্চ ভাংচুর করেন এবং বঙ্গবন্ধু-বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ বেলাল হোসেন পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ খানম বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্ত:প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দিন কতিপয় শিক্ষক ও ৭০/৮০ জন শিক্ষার্থী নিয়ে মঞ্চের কাছে এসে উপজেলা নির্বাহী অফিসার,

সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উপস্থিত দেড় শতাধিক প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালাগাল করেন। তিনি মঞ্চ ভাংচুর ও বঙ্গবন্ধু-বঙ্গমাতা এবং প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

অভিযোগের বিষয়ে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দিন বলেন, আমার বিদ্যালয়ের মাঠে খেলা পরিচালনার জন্য কোন লিখিত অনুমতি নেয়া হয়নি। খেলা পরিচালনায় ছাত্র-ছাত্রীদের ক্লাস কার্যক্রম বিঘ্নিত হচ্ছিল।

এজন্য আমি খেলা বন্ধ করতে বলি। মঞ্চ ভাংচুর ও বঙ্গবন্ধু-বঙ্গমাতা এবং প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলার বিষয়টি অস্বীকার করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ বেলাল হোসেন বলেন, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে খেলা পরিচালনার জন্য উপজেলা শিক্ষা অফিসার ও আমি

নিজেই প্রধান শিক্ষককে অবহিত করেছি এবং তাকে সহযোগিতা করতে বলেছি। তিনি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তা অমার্জনীয়। বিষয়টি বিস্তারিতভাবে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews