1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের মণিহারে ‘হাওয়া’র রেকর্ড: ৪ দিনে ২০ লাখ টাকার টিকেট বিক্রি

  • মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে

সংগ্রহ তারকা সংবাদ ডেস্ক 8, 2022 ২০ লাখটিকেট বিক্রিমণিহাররেকর্ডহাওয়া

দেশের সবচেয়ে বড় সিনেমা হল যশোরের মণিহার। ঐতিহ্যবাহী এ সিনেমা হলটিতে শুক্রবার (৫ আগস্ট) থেকে চলছে ‘হাওয়া’। হলটিতে ছবিটির সোমবার (৮ আগস্ট) পর্যন্ত টিকেট বিক্রি হয়েছে ২০ লাখ টাকার।

মণিহারের ম্যানেজার তোফাজ্জেল হোসেন জানালেন, শুধু শুক্রবারই (৫ আগস্ট) প্রায় ৩ লাখ ২ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে বলে জানান। তিনি বলেন, ‘আমাদের সিনেমা হলে এক হাজারের উপরে আসন রয়েছে। গত পাঁচ বছর পর এবার হল হাউজফুল হয়েছে। দর্শকদের চাহিদা থাকলে আমরা দুই সপ্তাহের অধিক সময় সিনেমাটি প্রদর্শন করবো। টিকিটে কালোবাজারি হচ্ছে না।’

সিনেমা হল কর্তৃপক্ষের মতে, নিকট অতীতে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে দর্শকের এমন ভিড় দেখা যায়নি। যশোরসহ পার্শ্ববর্তী নড়াইল, ঝিনাইদহ, মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে প্রতিদিন হাজার হাজার দর্শক আসছেন সিনেমাটি দেখতে।

হলটিতে সোমবার পর্যন্ত মোট ১৩টি প্রদর্শনী করা হয়েছে ‘হাওয়া’র। এতে প্রায় সাড়ে ১৪ হাজার মানুষ সিনেমাটি দেখেছেন।

মণিহারে টিকিটের দাম ১২০ থেকে ১৫০ টাকা। সে হিসাবে মাত্র চারদিনেই প্রায় ২০ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে এখানে। যদিও মোট কত টাকার টিকিট বিক্রি হয়েছে, সেটা নির্দিষ্ট করে বলতে চাননি তোফাজ্জল হোসেন।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’-র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

হাওয়া’ নির্মাণ করেছে ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

২৯ জুলাই সারাদেশের ২৩টি সিনেমা হলে মুক্তি পায় ‘হাওয়া’। এ সপ্তাহে চলছে ৪১টি হলে। প্রথম দিন থেকেই দর্শকদের চাহিদার তুঙ্গে রয়েছে ছবিটি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews