টাঙ্গাইলের ঘাটাইলে ঘুড়ি উড়াতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় আবদুল্লাহ (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার ( ২২ জুলাই) বিকেল ৪টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার দেউলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ দেউলাবাড়ী দক্ষিণ পাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। সে নূরানি মাদ্রাসায় ক্লাস ওয়ানে লেখাপড়া করতো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আবদুল্লাহ তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুড়ি উড়াতে যায়। এ সময় তারা বাড়ীর পাশে মহাসড়ক পার হতে যায়।
তার তিন বন্ধু রাস্তা পার হয়ে গেলেও আব্দুল্লাহকে অজ্ঞাত একটি সিএনজি ধাক্কা দিয়ে চলে যায়। পরে পরিবারের লোকজন আবদুল্লাহকে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার এস.আই আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply