1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে ৫ মাসে ছয়জনকে হত্যা

  • বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে

ঘাটাইলে ৫ মাসে ছয়জনকে হত্যা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইলে চলতি বছর পাঁচমাসে তিন অটোরিকশা চালকসহ হত্যাকান্ডের শিকার হয়েছে ৬ জন। বিশেষ করে ছিনতাইকারীরা অটোরিকশা ছিনিয়ে নেওয়ার সময় চালকের প্রাণটাও নিয়ে নেয়। অধিকাংশ হত্যার ধরণ গলা কেটে। পুলিশ বলছে অটোরিকশা ছিনতাই রোধে জোরদার করা হয়েছে পুলিশি টহল, সচেতন করা হচ্ছে চালকদের।

চলতি বছরের ১৩ জুলাই রাতে জবাই করে হত্যা করা হয় ঘাটাইলের ছুনটিয়া গ্রামের অটো রিকশাচালক আলম মিয়াকে (৪৫)। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বাড়ি ছুনটিয়া গ্রামে।

জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে পুলিশকে তারা জানান, উদ্দেশ্য ছিল আলমকে হত্যা করে অটোরিকশাটি চুরি করা। এর আগেও আলমের একটি অটোরিকশা চুরি যায়। সেই অটোরিকশাটাও নাকি তারাই চুরি করেছিলেন। প্রথম উদ্দেশ্য সফল হলেও দ্বিতীয় উদ্দেশ্য অর্থ্যাৎ অটোরিকশাটি চুরি করতে পারেননি তারা।

এ চক্রের ছয়জনই এখন হাজতে।
৩ এপ্রিল রাত ১০ টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন ইমান আলী(৩৮)। উপজেলার পোড়াবাড়ি-গারোবাজার আঞ্চলিক সড়কে খাগড়াটা এলাকায় পৌঁছলে তাঁর অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্ট করেন একটি চক্র। ইমান আলী বাধা দেন।

ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করলে শ্বাসনালী কেটে যায়। আহত অবস্থায়ই অটোরিকশা চালিয়ে লোকালয়ে চলে আসেন তিনি। পরে ওই স্থান থেকে স্থানীয়রা তাঁকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমান আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলেন মো.জাহিদ (১২)। বাবা সুজন তালুকদার একজন অটোভ্যান চালক। লেখাপড়ার পাশাপাশি বাড়তি আয়ের আশায় মাঝে মধ্যেই বাবার ভ্যানটি নিয়ে বের হত জাহিদ। ১ মার্চ স্কুল শেষে সন্ধ্যায় ভ্যান নিয়ে বের হয়ে বাড়ি ফিরে লাশ হয়ে। জাহিদকে তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছিল।

রাত ৯ টার দিকে তাঁর নিথর দেহের সন্ধান মেলে ভূঞাপুর-গোপালপুর সড়কের পাশে ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ভ্যানটি নিয়ে যায়। পুলিশ জানায় মামলটি পিবিআই তদন্ত করছে।

গত বছরের ২৮ জানুয়ারি উপজেলার রসুলপুর ইউনিয়নের সরাবাড়ি এলাকার কলাবাগান থেকে মারুফ হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে আগের দিন দুপুরে বের হয়েছিলেন তিনি।

পুলিশ জানিয়েছিল তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায় একটি চক্র। পুলিশ জানায় এ হত্যাকান্ডের সঙ্গে জরিত সবাইকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে।

২৩ জুন উপজেলার গারোবাজার এলাকার মুরাইদ চাকপাড়া গ্রামে তিন বছরের ছোট্র তুলিকে তাঁর মামা সুমন মিয়া (২২) হত্যা করে লাশ লুকিয়ে রাখেন পানির ট্যাংকে। ভাগ্নীকে অপহরণ করে সুমন তাঁর বোন জামাই সোহেল মিয়ার কাছে মুক্তিপণ দাবী করেন ৫০ হাজার টাকা।

না পেয়ে হত্যা করেন তুলিকে। সেই সময় বিক্ষুব্ধ এলাকাবাসি সুমনের বাড়িঘর ভাঙচুর করে, পুড়িয়ে দেয় তাঁর মোটরসাইকেল। সুমনের স্থান হয়েছে জেল হাজতে। হাত-পা বাধা। মুখ ও গলায় পেচানো বিছানার চাদর। মেঝেতে পড়েছিল সুলতানের হোসেনের (৪০) মরদেহ।

২৬ মে ভোরে লাশ উদ্ধার করে পুলিশ। সুলতানের বাড়ি উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে। পুলিশ জানায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। পুলিশ বলছে এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে ৮ মার্চ উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামের ব্যবসায়ী কহিনূর মিয়াকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়।

সেই সময় কহিনূরের লাশ রাস্তায় রেখে তাঁর বিশ্ববিদ্যালয় পড়–য়া ছেলে জুয়েল রানাকে সঙ্গে নিয়ে ঘাটাইল-সাগরদিঘী সড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে এলাকাবাসি। পরে পুলিশ মামলা নিয়ে আসামীদের গ্রেপ্তার করে জেলে পাঠায়। বর্তমানে আসামীরা জামিনে মুক্ত।

এদিকে অটোরিকশা চালকদের দাবী রাতের বেলা উপজেলা সদরের বাইরে আঞ্চলিক সড়কগুলোতেই ঘটছে নানা ধরনের অঘটন। অস্ত্রের মুখে কখনো ছিনেয়ে নেওয়া হয় টাকা-পয়সা, কখনো অটোরিকশা আবার কখনো অটোরিকশার সঙ্গে প্রাণটাও। সন্ধার পর পাহাড়ী রাস্তায় তারা যাত্রী নিয়ে যান না। এই সড়কগুলোতেই নাকি ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। অটোরিকশার ব্যাটারির অনেক দাম। তাই এ যানবাহনের প্রতি আকর্ষণ বেশি ছিনতাইকারীদের।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, আড়াই মাস হল ঘাটাইলে তিনি যোগদান করেছেন। যোগদান করেই উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে রাতেরবেলা পুলিশি টহল জোরদার করেছেন। অটোরিকশা চালকসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত সচেতন করে যাচ্ছেন। অন্য যে হত্যাকান্ডগুলো ঘটছে সেগুলো তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews