টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবহান,
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শহিদুজ্জামান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দিদারুল আলম খান মাহবুব,
ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদুল হক মাসুদ,
গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ আলম শাপলা, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




Leave a Reply