টাঙ্গাইল জেলায় “১দিনে ১লক্ষ” বিভিন্ন ফলজ বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার(১৫ জুলাই) সকালে ভূঞাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপণ উৎসব উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের গাছ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ,
মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিয়া, মোঃ আজিজুল হক আজিজ, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক,
সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ফলদা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম তালুকদার দুদু প্রমুখ।
এসময় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।




Leave a Reply