টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৯নং সন্ধানপুর ইউনিয়নে ১ দিনে ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ শুরু করেছে।
১৫ জুলাই (শনিবার) টাঙ্গাইলের মাননীয় জেলা প্রশাসক এর নির্দেশনায় ১দিনে ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় সকাল ৯.৩০ মিনিটে বিলদুবলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপণের শুভ উদ্বোধন করলেন ৯নং সন্ধানপুর ইউনিয়ন পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বেলাল।
এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাঠ প্রাঙ্গনে ফলজ, বনজ, ভেষজ প্রজাতির গাছ রোপণ করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বেলাল জানান, পরিবেশ রক্ষায়, এই তাপদহন থেকে বাচঁতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। পরিবেশ রক্ষার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের।
১৮ কোটি মানুষে ১টি করে গাছ লাগালে ১৮ কোটি হয়, একটু চিন্তা করুন তো ১৮ কোটি গাছ লাগালে তাপমাত্রা কতটুকু শীতল হবে। আসুন আজকে আমরা যায় যায় অবস্থান থেকে নিজ নিজ আঙ্গিনায়, অন্তত একটি করে বৃক্ষ রোপণ করি।
উল্লেখ্য, টাঙ্গাইলের ১২টি উপজেলার আজকে ১ দিনে ১ লক্ষ বৃক্ষ রোপণ করা হবে। এতে অংশ গ্রহণ করবে উপজেলা পর্যায়ের সকল সরকারি বেসরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ।




Leave a Reply