1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, চাচা আটক

  • বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে

ভূঞাপুরে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, চাচা আটক

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে বন্ধুর ৭ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইসমাইল মন্ডল (৪২) নামে এক চা বিক্রেতার বিরুদ্ধে। এ ঘটনায় ইসমাইলকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল একই গ্রামের হযরত মন্ডলের ছেলে। পারিবারিক সম্পর্কে ইসমাইল মন্ডল শিশুটির চাচা। শিশুটি স্থানীয় একটি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ইসমাইল তার বন্ধুর মেয়েকে পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেন। পরে শিশুটির মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে ডাক-চিৎকার করে ঘর থেকে বের হয়ে তার মাকে ঘটনাটি খুলে বলে। এদিকে, শিশুটির চিৎকারে আশপাশের লোকজন বাড়িতে এসে ইসমাইলকে আটক করে পুলিশে সোর্পদ করে।

শিশুর বাবা হেলাল শেখ বলেন, ইসমাইল আমার অবুঝ শিশু মেয়েটিকে পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেন। পরে মুখ চেপে অনৈতিক কাজ করে। বিষয়টি নাজির মেম্বারসহ প্রভাবশালী ব্যক্তিরা ধামাচাপা দেওয়ার চেষ্টায় মিমাংসার কথা বলছেন।

নিকরাইল ইউনিয়ন পরিষদের সদস্য নাজির উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। মেয়েটির বাবা ও অভিযুক্ত ইসমাইলের সঙ্গে পূর্ব বিরোধ রয়েছে। ঘটনাটি মিথ্যা অভিযোগ করছেন তিনি।

নিকরাইল ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুল হক মাসুদ বলেন, এক শিশুর বিষয়ে অন্যের মাধ্যমে জানতে পেরেছি। সত্যতা কতটুকু জানি না।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধর্ষণচেষ্টার প্রমাণ মিলেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews