1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিধ কেটে ঘরে ঢোকে অটোচালককে গলা কেটে হত্যা

  • বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

সিধ কেটে ঘরে ঢোকে অটোচালককে গলা কেটে হত্যা

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক অটোরিকশাচালককে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুলাই) রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনুটিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে আলম মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা আলমের ঘরে সিঁধ কাটা দেখতে পায়। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলমকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ এসে আলমের গলা কাটা মরদেহ উদ্ধার করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বুধবার রাতের কোনো এক সময় চোর চক্র আলমের ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর চুরি করার সময় হয়তো আলম ওই চোরদের চিনে ফেলায় এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews