1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মেসি

  • বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মেসি

গতকাল মঙ্গলবার ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো বলেছিলেন, লিওনেল মেসি কবে আসবেন তিনি জানেন না। সেদিনই সপরিবারে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মেসি। একটি ভিডিওতে মেসিকে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ফ্লোরিডার ফোর্ট লডারডেল হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যক্তিগত বিমান থেকে নামতে দেখা যায়।

জানা গেছে আগামী রোববার (১৬ জুলাই) তাকে দর্শকদের সামনে উপস্থাপন করবে মায়ামি। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে এই অনুষ্ঠান। যেসব ভক্ত-সমর্থক মায়ামির পুরো মৌসুমের ম্যাচের টিকিট ক্রয় করে রেখেছেন তারা ফ্রিতেই প্রবেশ করতে পারেবন মেসির পরিচিতি অনুষ্ঠানে।

মঙ্গলবার আর্জেন্টিনা টিভিতে দেওয়া এক সাক্ষাতকারে মেসি জানিয়েছেন, ইন্টার মায়ামিকে জাগিয়ে তুলতে তিনি তার সর্বোচ্চটুকু ঢেলে দিবেন।

‘আমার মানসিকতা কিংবা আমার মাথা পরিবর্তন হবে না। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু করবো। যখনই আমরা সুযোগ আসবে, আমি আমার সর্বোচ্চটুকু দিবো আমার নতুন ক্লাবের জন্য। চেষ্টা করবো সেরা পারফরম্যান্স উপহার দিতে।’

যদিও বর্তমানে তাদের ক্লাবটি রেকর্ড টানা দশ ম্যাচ ধরে জয়বঞ্চিত রয়েছে। সবশেষ গেল রোববার তারা ডি.সি ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।

দীর্ঘদিন ইউরোপে থাকার পর তার পরিবার স্থানান্তরিত হয়ে যাচ্ছে আমেরিকায়। তবে মেসি ও তার পরিবার এই পরিবর্তন এবং নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

রোববারের অনুষ্ঠান শেষে আগামী শুক্রবার (২১ জুলাই) ইন্টার মায়ামির হয়ে অভিষেক হওয়ার কথা রয়েছে মেসি। এদিন ক্রুজ আজুলের মুখোমুখি হবে মায়ামি।

ইন্টার মিয়ামি কেবল লিওনেল মেসিকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কিন্তু মেসিকে ঠিক তারা কতো টাকা দিবেন সে বিষয়টি এখনো খোলাসা করেনি।

৩৫ বছর বয়সী মেসি বার্সেলোনা ছাড়ার পর দুই মৌসুম ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) খেলেছেন। এরপর বিনা দল বদল ফিতে যোগ দিয়েছেন মায়ামিতে। যেখানে কোচ হিসেবে পাবেন তার সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনার কোচ টাটা মার্টিনোকে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews