(৭ জুলাই) ঢাকা-১৭ আসনে, গুলশান -২, কেন্দ্রীয় আজাদ মসজিদ থেকে গনমুক্তি জোটের প্রার্থী আকতার হোসেনের “ছড়ি” প্রতিকের নির্বাচনী প্রচারণায় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
এ এলাকার উন্নয়নের লক্ষ্যে এলাকাবাসীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ”ছড়ি” প্রতীকে ভোট দিয়ে নির্বাচনে আকতার হোসেনকে জয়যুক্ত করার আহ্বান জানান তাঁরা।
জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সংগঠন প্রধান ও জোটের প্রধান সমন্বয়ক – আবু লায়েস মুন্নাসহ জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply