1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাকিবের সঙ্গে কাজ করা নিয়ে যা বললেন অপু বিশ্বাস

  • শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

সাকিবের সঙ্গে কাজ করা নিয়ে যা বললেন অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের মধ্যকার স্বামী-স্ত্রীর সম্পর্ক প্রকাশ্যে আসার পর টক অব দ্যা টাউনে রূপ নিয়েছিল ইস্যুটি। ছেলে জয়কে নিয়ে লাইভে এসে শাকিবের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করায় অনেকটা বিপাকেই পড়েছিলেন নায়িকা।

তারকাজুটির দাম্পত্য জীবনে কোলাহলের শুরু হয়। এক পর্যায়ে বিচ্ছেদ হয় তাদের। আর বিচ্ছেদের পর একে-অপরকে নিয়ে অনেক সময় অভিযোগ করতে দেখা গেছে। তবে সম্প্রতি সাবেক স্বামীকে নানা প্রশংসায় ভাসাতে দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে।

এইতো, কিছুদিন আগে ঈদে মুক্তি পায় অপু বিশ্বাস প্রযোজিত এবং অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি অপু-জয় প্রোডাকশন হাউজ থেকে করা হয়েছে। সিনেমার সঙ্গে ছেলের নাম জড়িয়ে থাকায় আবেগ কাজ করেছে নায়কের। এ কারণে সিনেমাটি দেখার জন্য সবাইকে আহ্বান করেন শাকিব।

এদিকে অপু বিশ্বাস জানান, তার সব সাফল্যে মা-বাবার পর সাবেক স্বামী শাকিবের অবদান রয়েছে। একইসঙ্গে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘লাল শাড়ি’ সিনেমা নির্মাণের সময় আর্থিক সংকটে পড়েছিলাম। বিষয়টি তাকে (শাকিব) জানানোর পর সে সহায়তা করেছে। আরও বলেছে, আগে আউটডোর শুটিং শেষ করো।

এছাড়া ঢালিউড ক্যুইন নিজের সিনেমার পাশাপাশি ঈদে মুক্তি পাওয়া শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা দেখার জন্যও আহ্বান জানান। এরপরই গুঞ্জন শুরু হয়, তাহলে কি ফের এক হতে যাচ্ছেন তারা? যদিও এ প্রশ্নের জবাব কখনো স্পষ্টভাবে পাওয়া যায়নি। তবে পর্দায় একসঙ্গে দেখতে পাওয়া যাবে কিনা এ ব্যাপারে কথা বলেছেন অপু বিশ্বাস।

দেশের একটি গণমাধ্যমকে পর্দায় একসঙ্গে দেখা যাওয়ার ব্যাপারে অপু বিশ্বাস বলেন, শাকিবের মতো একজন নায়ককে আমার প্রযোজিত সিনেমায় নেয়ার সাহস হয়নি এখনো। তবে সর্বকনিষ্ঠ প্রযোজক ছেলে জয় যদি কখনো চায় তাহলে সেটা হতেও পারে। এটা কেবলই শাকিব ও তার ছেলে প্রযোজক জয়ের ভেতরের আলোচনা।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews