1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়ায় জোড়া খুন ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

  • মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় জোড়া খুন ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥

কুষ্টিয়ার খোকসায় জোড়া খুন ও ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে রাজবাড়ীর পাংশা এবং কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ীর পাংশা থানার বসা গ্রামের মনছের মণ্ডলের ছেলে মতিয়ার মণ্ডল (৪৭) ও তাঁর ভাই শান্ত মণ্ডল (২০)।

কুষ্টিয়ার খোকসা থানার ওসমানপুর কলপাড়া এলাকার মজিদ শেখের ছেলে সাহস শেখ (২১), একই উপজেলার খানপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রয়েল হোসেন (২১) এবং বসোয়া গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে শুকাই আলী প্রামাণিক (২৫)।

গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে লুটের স্বর্ণালংকারসহ বেশ কিছু জিনিস উদ্ধার করে পুলিশ। বুধবার কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম স্বাক্ষরিত প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানানো হয়।

গত ২৭ তারিখ মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংএ বলা হয়, গত ১৭ জুন দিবাগত রাতে ১৭-১৮ জনের একটি ডাকাত দল গড়াই নদের আইয়ুবের ঘাট চরে একত্রিত হয়।

কুষ্টিয়ার খোকসা বাজারের ব্যবসায়ী অশোক এবং তাঁর ভাই অসিম পালের বাড়িতে ডাকাতির উদ্দেশে তারা সেখানে একত্রিত হয়। ডাকাতির পরিকল্পনার একপর্যায়ে ডাকাত দলের সদস্য সামাদ এবং ফারুকের সঙ্গে দলের অন্য সদস্যদের কথা-কাটাকাটি হয়।

মত বিরোধের কারণে ক্ষিপ্ত হয়ে ওই সময় সামাদ এবং ফারুককে জবাই করে হত্যা করে বালুচাপা দেয় অন্যান্য ডাকাত সদস্যরা। পরে পরিকল্পলা অনুযায়ী ওই দিন রাতে অশোক এবং অসিমের বাড়িতে ডাকাতি করে তাঁরা।

পুলিশ সুপার জানান, ডাকাতির ঘটনার পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গত ২০ এবং ২১ জুন খোকসার ওসমানপুর ইউনিয়নের গড়াই নদের চর এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

আর ডাকাতির ঘটনার পরের দিন অসিম পাল বাদী হয়ে খোকসা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছেন। এ সময় তারা দুই ব্যক্তিকে গলা কেটে হত্যার পর বালু চাপা দিয়ে রাখার কথাও স্বীকার করেছেন।

মূলত মতবিরোধের কারণে ডাকাত দলের সদস্য সামাদ (৩৩) এবং ফারুককে (২৮) তারা গলা কেটে হত্যা করে। হত্যার পর মরদেহ গুমের জন্য চরের মধ্যে বালুচাপা দেয়। গ্রেপ্তারকৃত ৫ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews