1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সময় এখন গরু চোরের। রায়পুরে গরিবের গোয়াল খালি করল চোরে

  • শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪৪০ বার পড়া হয়েছে

সময় এখন গরু চোরের, রায়পুরে গরিবের গোয়াল খালি করল চোরে

মনিরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

বাঘারপাড়া উপজেলা রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামের দুইটি বাড়ি থেকে চারটি গরু চুরি করা হয়েছে। আজ গভীর রাতে বাড়ির মালিকরা যখন ঘুমিয়ে পড়েছিল তখন এই চুরির ঘটনা ঘটে। জয়নগর গ্রামের মরহুম কামাল উদ্দিনের ছেলে ওহাব আলীর গোয়াল ঘর থেকে ৩টি ও একই গ্রামের পাশের বাড়ির আহাদ আলীর ছেলে হাসান আলীর গোয়াল থেকে ১টি গরু চুরি হয়েছে।

ওহাব আলী পেশায় একজন লাটা চালক ও কৃষক। ওহাব আলী গরু হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছে। গরুগুলো তাঁর কাছে সন্তানের মত ছিল। অসহায় ওহাব আলী তাঁর মূল্যবান অবলম্বন গরু ৩টি হারিয়ে যেন পাগল প্রায় হয়ে পড়েছে। অন্য দিকে মুদির দোকানদার হাসান আলীও গরু হারিয়ে হতভাগ হয়ে পড়েছে। এমনিতে রায়পুর বাজার চোরদের অভয়ারণ্য।

রায়পুর বাজার থেকে দিনে দুপুরে মটরসাইকেল, ভ্যান ও বাইসাইকেল নিমিষেই হাওয়া হয়ে যায়। এখন সেই চুরির সীমানা বৃদ্ধি পেয়ে গ্রাম পর্যন্ত পৌছে গেছে। জানা গেছে কিছুদিন আগে জয়নগরের পাশের গ্রাম কামার গন্য থেকেও কয়েকটি গরু চুরি হয়েছে। ঈদুল আযহাকে সামনে রেখে চোরেরা আরো বেশি সক্রিয় হয়ে পড়লেও রায়পুর এলাকার পুলিশ প্রশাসন চুরির বিরুদ্ধে সক্রিয় না।

এর আগে রায়পুর বাজার থেকে অনেক মটর সাইকেল চুরি হলেও কোন গাড়ি উদ্ধার হয়েছে বলে জানা যায়নি। এলাকাবাসীর ভাষ্যমতে রায়পুরে একটি পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও এলাকায় এমন চুরি হওয়াটা পুলিশের নিষ্কিয়তার প্রমাণ। জানা গেছে ওহাব আলী ও হাসান আলীর বাড়ি থেকে গরু চুরির পর পুলিশ সরেজমিন পরিদর্শন করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews