1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যমুনায় বাড়ছে পানি, ড্রেজারে ধ্বসে যাচ্ছে গাইড বাঁধ

  • বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

যমুনায় বাড়ছে পানি, ড্রেজারে ধ্বসে যাচ্ছে গাইড বাঁধ

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

গত কয়েকদিন ধরে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এই পানি বৃদ্ধির ফলে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে যমুনা নদীর পূর্ব পাড়ে গাইড বাঁধের কাছে বাল্কহেড ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করে আনা বালু আনলোড করা হচ্ছে। গাইড বাঁধের কাছে ড্রেজার বসিয়ে বালু আনলোডের কারণে গত বছরের মতো এবারও উপজেলার চিতুলিয়া পাড়া অংশে ভাঙন দেখা দিয়েছে।

এদিকে, আনলোড ড্রেজার বসানোর কারণে গত বছর বন্যায় ভাঙন রোধে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের ফেলা গাইড বাঁধের জিওব্যাগ যমুনা নদীতে ধ্বসে যাচ্ছে। এর ফলে হুমকিতে রয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত উঁচু রাস্তা, মসজিদ-মন্দির, ছোট-বড় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ পুরো গ্রাম এখন হুমকি মুখে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের যমুনার পূর্ব পাড়ের তীরবর্তী চিতুলিয়া পাড়ার বেশ কয়েকদিন ধরে ড্রেজার বসিয়ে বালু আনলোড করা হচ্ছে। ফলে ঐ অংশের ভাঙন রোধের জিওব্যাগ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এর ফলে উঁচু রাস্তা সহ পুরো গ্রাম হুমকির মুখে রয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী।

এদিকে, গত বছর বন্যায় ভাঙন রোধে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের উদ্যোগে চিতুলিয়াপাড়া ও ভালকুটিয়া সহ বিভিন্ন এলাকায় জিওব্যাগ ফেলা হয়। এবছর চিতুলিয়া পাড়ার সেই অংশের কাছে বালু আনলোডের ড্রেজার বসিয়ে বালু আনলোড করা হচ্ছে। আর সে কারণেই বন্যা আসার আগেই সেখানে ভাঙন দেখা দিয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের কাছে ভাঙন রোধে আনলোডের ড্রেজার বন্ধের ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

চিতুলিয়াপাড়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এলাকার কিছু প্রভাবশালী লোকজন ড্রেজার বসিয়ে বালু আনলোডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। কেউ কিছু বলতে গেলে তাদেরকে মারধোর সহ হুমকি ধামকি দেয়। নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হলেও প্রতিবাদ করতে পারছিনা। আমাদের ঘরবাড়ি ও বসতবাড়ি রক্ষায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার বলেন, যমুনা নদীতে গেল কয়েকদিন ধরে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে ওইসব এলাকায় কিছু কিছু স্থানে ভাঙন শুরু হয়েছে। বিষয়টি জেলা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তাছাড়া এমপি মহোদয় ভাঙনরোধে পদক্ষেপ নিতে বলেছেন। বালু আনলোড করার ড্রেজারে যদি কোন ক্ষতি হয় তাহলে সাইট বন্ধ করে দেয়া হবে।

এবিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন বলেন, উপজেলার যমুনা নদীর তীরে গাইড বাঁধের কাছে বালু আনলোড করার বিষয়ে জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ওখানে আনলোড করলে পুলিশ ও উপজেলা প্রশাসন ব্যবস্থা নেওয়ার কথা। ড্রেজার বসিয়ে বালু আনলোড করলে পুরো এলাকা হুমকির মুখে পড়বে। আমি স্থানীয় এমপি মহোদয় ও উপজেলা প্রশাসনের সাথে এবিষয়ে কথা বলছি যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews