1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে জেইউজের মানববন্ধন বিক্ষোভ

  • রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে জেইউজের মানববন্ধন বিক্ষোভ

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন সকালে প্রেসক্লাব যশোরের সামনে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় জড়িত আসামিদের আটক করা হয়েছে। হত্যার মাস্টার মাইন্ডসহ হত্যায় সরাসরি অংশ নেওয়া আসামিদের নাম পুলিশসহ দেশের সাধারণ মানুষ জেনে গেছে। ফলে দ্রুতই অভিযোগপত্র দাখিল করে বিচারের মুখোমুখি করতে হবে।

সাংবাদিক নেতারা বলেন, জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে সাংবাদিকদের ওপর আর কেউ হামলা করতে সাহস না পায়। নাদিম হত্যার সুষ্ঠু বিচার না হলে জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে সাংবাদিক সমাজ।

যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ আর তুহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল ও সাবেক সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews