বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, জ্বালানি তেল পাচার রোধে তেলের মূল্য বৃদ্ধি করেছে সরকার। ভারতের সঙ্গে বাংলাদেশের তেলের দামের ব্যবধান থাকায় দেশ থেকে তেল পাচার হয়। মূল্যবৃদ্ধিতে পাচার রোধ করা সম্ভব।
আজ শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, দীর্ঘদিন ধরে অনেক বেশি টাকায় তেল কিনতে হচ্ছে। এতে সরকারের অনেক লোকসান দিতে হয়। সরকার প্রতিবছর জ্বালানি তেলে ভর্তুকি দেয়। ভর্তুকি কমানোর জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
Leave a Reply