1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিয়েতে যেতে পারলেন না বর, কাজ সারলেন ভাই

  • শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

২১ জুলাই বিয়ের তারিখ নির্ধারিত হয়ে ছিল সিয়েরা লিওনের ফুটবলার মোহামেদ বুয়া তুরের। কিন্তু নতুন ক্লাবে যোগ দেওয়ার তাড়াও ছিল। দুর্ভাগ্যজনক দুটি তারিখ একই দিনে পড়ে যায়। যে কারণে ক্লাবে যোগ দিলে বিয়ের অনুষ্ঠানে থাকা সম্ভব হতো না এই ফুটবলারের জন্য।

তুরেও বিয়েতে থাকার চেষ্টা করেননি। বেছে নিয়েছেন নতুন ক্লাব মালমোতে উপস্থিত থাকার বিষয়টি। কিন্তু নির্দিষ্ট দিনে বিয়ে কি তবে পিছিয়ে যাবে? না, পেছায়নি। বরং তুরের বদলে বিয়ের অনুষ্ঠানে প্রয়োজনীয় কাজ সারলেন তার ভাই।

বিয়েতে উপস্থিত না থাকলেও বিয়ের ছবি আগেই তুলে রেখেছিলেন এই ফুটবলার। যাতে বিয়ের দিন যে সেখানে ছিলেন না, এই বিষয়ে কেউ সন্দেহ না করেন। অবশ্য পরবর্তীতে নিজেই এক সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ্যে আনেন এই সিয়েরা লিওনের ফুটবলার।

তুরের বিয়েতে না থাকার সিদ্ধান্ত অবশ্য তার জন্য ফলপ্রসূ হয়েছে। ২১ জুলাই মালমোতে যোগ দেওয়ার পরদিনই এই আফ্রিকান ফুটবলারকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে সুইডিশ ক্লাবটি। মালমোতে যোগ দেওয়া আগে অবশ্য চাইনিজ লিগে খেলতেন তুরে। হেবেই চায়না ফরচুন এবং হেনান সংশান লংমেনের মাঠ মাতিয়েছেন তিনি।

বুয়া তুরে নিজের বিয়ে-ক্লাবের বিষয় এবং স্ত্রী সুয়াদ বেদৌনকে নিয়ে বলেন, ‘আমরা ২১ জুলাই সিয়েরা লিওনে বিয়ে করেছি। কিন্তু আমি সেখানে উপস্থিত থাকতে পারেনি। আমার নতুন ক্লাব মালমো আমায় তাড়াতাড়ি চলে আসতে বলায়।

এই ছবি গুলো আমরা আগেই নিয়ে রেখেছিলাম। যাতে বুঝা যায় সেদিন আমি সেখানে ছিলাম। যদিও আমি ছিলাম না। আমার ভাই বিয়ের দিন সেখানে আমার পক্ষ থেকে উপস্থিত ছিল।

আমি তাকে দ্রুতই সুইডেনে নিয়ে আসার চেষ্টায় আছি। যাতে মালমোতে তার সঙ্গে কাছাকাছি থাকতে পারি।’

বৃহস্পতিবার (৪ আগস্ট) মালমোর হয়ে ইউরোপা লিগে অভিষেক হয়েছে তুরের। ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছে তার দল মালমো।

আরটিভি নিউজ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews