জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ভূঞাপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (১৭ জুন) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে হামলা ও হত্যার বিচারের দাবিতে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়।
এসময় প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন – প্রেসক্লাবের সাবেক সভাপতি আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ কামাল হোসেন, কার্যকরী সদস্য আল আমিন শোভন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাংবাদিক ইবরাহীম ভূঁইয়া, অভিজিত ঘোষ, আল আমিন শোভন,


সানোয়ার হোসেন, মামুন সরকার, কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, মাহমুদুল হাসান, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মোঃ নাসির উদ্দিন, রফিকুল ইসলাম রবি, খন্দকার মাসুদ রানা, আরিফুজ্জামান তপু, হাসান মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, সংবাদ প্রকাশের জেরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশনায় সাংবাদিক গোলাম রাব্বানীকে হত্যা করা হয়েছে।
এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে এ ঘটনায় জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত (১৪ জুন) বুধবার পেশাগত দায়িত্ব পালন শেষে রাতে বাড়িতে ফেরার পথে বকশিগঞ্জ বাজার পাটহাটি এলাকায় ১০-১২ জন দুর্বৃত্ত গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা করে।
পরে স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


Leave a Reply