হজ্বে যাওয়া হলো না অবসরপ্রাপ্ত পুলিশ সার্জন আতাউর রহমানের। স্ত্রীকে সঙ্গে নিয়ে হজে যাওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করছিলেন তিনি। হজে যাওয়ার আগের দিন রাতে স্ট্রোক জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
রবিবার (১১ জুন) রাত দেড়টার দিকে তিনি টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। সোমবার (১২ জুন) সকালে প্রতিবেশী অধ্যাপক আখতার হোসেন খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আতাউর রহমান উপজেলার গাবসারা ইউনিয়নের রায়ের বাসালিয়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দী গ্রামে বসবাস করছিলেন। তিনি অবসরপ্রাপ্ত পুলিশের সার্জেন্ট ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আখতার হোসেন খান জানান, গত রাত দেড়টার দিকে হজযাত্রী আতাউর রহমান মৃত্যুবরণ করেন। সোমবার তার স্ত্রীকে নিয়ে হজ পালনে সৌদির মক্কায় যাওয়ার কথা ছিল। এ বিষয়ে সকল প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু রবিবার রাতে তার মৃত্যু হয়। তাকে সোমবার সকাল ১১টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply